ঢাকা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ‘বান্ধবী’ ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা দারিদ্র্যকে জয় করে ডাবল বিসিএস ক্যাডার কহেলা গ্রামের সাগর টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের

দশ জনের হংকংয়ের বিপক্ষে হামজাদের ড্র

এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচও ছিল নাটকীয়তাময়।

ম্যাচের ৭৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয় হংকং। বাংলাদেশ দশ মিনিট পর ম্যাচে সমতা আনে। বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফাহমিদুল দারুণ দক্ষতায় বল বক্সে নামান। রাকিব দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিংয়ে জালে পাঠান। হংকংয়ের গ্যালারী এতে স্তব্ধ হয়।

ম্যাচের বাকি সময় বাংলাদেশ উজ্জ্বীবিত ফুটবল খেলে। চতুর্থ রেফারি ৬ মিনিট সময় দেখান। ঐ সময়ের শেষ সেকেন্ডে বাংলাদেশ লম্বা থ্রো থেকে গোলের মুহুর্ত তৈরি করে। গোলদাতা রাকিব বক্সের উপর ফ্রি অবস্থায় বল পেলেও পোস্টে রাখতে পারেননি। ফলে বাংলাদেশকে এক পয়েন্ট নিয়েই ছাড়তে হয়।

দ্বিতীয়ার্ধে বেশ নিয়ন্ত্রিত ফুটবলই খেলেছে। একাধিক গোলের সুযোগ মিস হয়েছে। ৮৩ মিনিটে ফাহমিদুল গোলের যোগান দিলেও তিনি নিজে দিনের সবচেয়ে সহজ সুযোগ মিস করেছেন। সাদ উদ্দিনের বাড়ানো ক্রস গোলরক্ষককে একা পেয়েও পা লাগাতে পারেননি। তাহলে বাংলাদেশ আরো আগেই ম্যাচে সমতা আনতে পারত।

ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট ৭৩ মিনিটে হংকংয়ের দশ জনের দলে পরিণত হওয়া। সামিত সোমকে ফাউল করে দ্বিতীয় দফা হলুদ কার্ড দেখেন হংকং ফুটবলার। দশ জনের দলের বিরুদ্ধে বাংলাদেশ এক গোল আদায় করে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

দশ জনের হংকংয়ের বিপক্ষে হামজাদের ড্র

আপডেট সময় ০৮:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫