সংবাদ শিরোনাম ::
ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি

বাংলাদেশ-হংকং লড়াই আজ : টিভিতে দেখা যাবে না, অনলাইনে যেখানে দেখবেন

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকং ফিরতি লেগের ম্যাচ আজ (মঙ্গলবার) মাঠে গড়াচ্ছে। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

ঘরের মাঠে হারের পর এবার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামবে হাভিয়ের কাবরেরার দল। আজ জিততে না পারলে এশিয়া কাপের মূলপর্বে খেলার স্বপ্নের সমাধি ঘটবে।

গত ৯ অক্টোবর ঢাকায় প্রথম লেগের ম্যাচে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই, কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান কমানো ছাড়া কিছুই করার ছিল না। ঢাকার ম্যাচে গ্যালারিতে হংকংয়ের শতাধিক সমর্থক দেখা গেলেও এবার বাংলাদেশ থেকে খুব কম দর্শকই সেখানে যেতে পেরেছেন।

তবে হংকং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতির আশা করা হচ্ছে। ৫০ হাজার আসনের টিকিট মাত্র দেড় ঘণ্টায় বিক্রি শেষ করেছে কাই তাক স্টেডিয়াম। যার প্রায় সব টিকিটই হংকংয়ের নাগরিকরা কিনেছেন বলে ধারণা করা হয়েছে। তাতে খেলা দেখতে দেশের মানুষের ভরসা কেবলই ডিজিটাল মাধ্যম।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচ দেখাবে ওটিটি অ্যাপ ‘বঙ্গ’। সরাসরি সম্প্রচার করবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি। ঘরের মাঠের ম্যাচটি যেখান থেকে টি স্পোর্টস সরাসরি দেখিয়েছিল, সেখানে এবার টিভি সূচিতে এই ম্যাচ নেই। তাদের তালিকায় আছে লাহোর টেস্ট, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও সন্ধ্যার তৃতীয় ওয়ানডে—আফগানিস্তান বনাম বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের সামনে, না হলে প্রতিযোগিতায় টিকে থাকা আরও কঠিন হয়ে যাবে। হংকংয়ে মাঠে ম্যাচ, মোবাইল বা স্ক্রিনে চোখ—বাছাইয়ের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে জয়ের খোঁজেই থাকছে হামজারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ

বাংলাদেশ-হংকং লড়াই আজ : টিভিতে দেখা যাবে না, অনলাইনে যেখানে দেখবেন

আপডেট সময় ০৩:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫