ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ সিদ্ধান্তের ফুলঝুরি সভায়, বাস্তবায়ন শূন্য-বোরহানউদ্দিনে চুরি-জুয়া নিয়ে উদ্বেগ ভারতের উত্তরপ্রদেশে লিটারপ্রতি নগদে কেনা হচ্ছে গোমূত্র ‎সিলেট মহানগরীর রায়নগরে গলা কেটে ৩ জনকে হত্যা বরিশালে আদালত চত্বরে রহস্যজনক বি’স্ফোরণ, জনমনে আতঙ্ক ফুটবলার রোনালদো এখন আর্জেন্টিনার জামাই! সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

কামিল পরীক্ষায় শীর্ষে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা–২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে সারাদেশে গড়ে ৯১.৯৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
উপাচার্য ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বলেন, “আমাদের শিক্ষার্থীদের সাফল্যই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সুনামের প্রতিফলন। আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থায় মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে আমরা নিরলসভাবে কাজ করছি।” তিনি আরও জানান, চলতি বছরেই বিশ্ববিদ্যালয়কে সেশনজট ও সনদজটমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
ফল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, এবং পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মো. রফিক আল মামুনসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছে সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা। দ্বিতীয় হয়েছে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা, ঢাকা, আর তৃতীয় স্থানে যৌথভাবে পেয়েছে খুলনা আলীয়া কামিল মাদরাসা ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা।

এ বছরের কামিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত, আর মৌখিক পরীক্ষা শেষ হয় ২৪ সেপ্টেম্বর। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে শিক্ষার্থীরা ভিজিট করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে — www.result.iau.edu.bd।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

কামিল পরীক্ষায় শীর্ষে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা

আপডেট সময় ০৫:০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫