সংবাদ শিরোনাম ::
ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি

৩৭ ফাউলের ম্যাচে ২ লাল কার্ড, সেমিফাইনালে আর্জেন্টিনা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০১:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৬২৫ বার পড়া হয়েছে

লাতিন আমেরিকার দলগুলোর ফুটবল ম্যাচ মানেই শরীর সর্বস্ব খেলা। যেখানে শারিরীকভাবেও আগ্রাসী দেখা যায় প্রতিযোগী দলগুলোকে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে লাতিন দেশ আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল উত্তর আমেরিকার মেক্সিকো। ম্যাচটিতে হয়েছে হাতাহাতি ও শারিরীক লড়াই। ৩৭টি ফাউলের পর শেষদিকে মেক্সিকোর দুজন লাল কার্ড দেখেছেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে সেমিতে উঠল যুব আর্জেন্টাইনরা।

চিলির ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য দাপট ছিল মেক্সিকোর। তবে তারা কোনো গোলের দেখা পায়নি। বিপরীতে আর্জেন্টিনার পক্ষে একটি করে গোল করে জয় নিশ্চিত করেন মাহের কারিজো এবং মাতেও সিলভেট্টি। ম্যাচের মাত্র নবম মিনিটেই কারিজোর গোলে আলবিসেলেস্তে যুবারা লিড নেয়। চলতি আসরে এ নিয়ে তিনি তৃতীয় গোল করলেন।

৫৬ মিনিটে লিড ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। জোরালো শটে আসরে নিজের দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ সিলভেট্টি। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ২-০ ব্যবধান নিয়ে আর্জেন্টিনা মাঠ ছাড়ে। তবে নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়ান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেক্সিকোর দিয়েগো ওচোয়া এবং সপ্তম মিনিটে তাহিয়েল জিমেনেজকে লাল কার্ড দেখান রেফারি।

তিক্ততায় শেষ হওয়া ম্যাচ জিতে ১৮ বছর পর যুব বিশ্বকাপের সেমিতে উঠল আর্জেন্টিনা। টুর্নামেন্টটিতে চারবারের শিরোপাজয়ী দলটি এর আগে সর্বশেষ সেমিফাইনাল খেলেছে ২০০৭ সালে। অ-২০ বিশ্বকাপের গত ৭ আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছিল। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার কলম্বিয়ান যুবাদের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ

৩৭ ফাউলের ম্যাচে ২ লাল কার্ড, সেমিফাইনালে আর্জেন্টিনা

আপডেট সময় ০১:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫