সংবাদ শিরোনাম ::
ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে খুলনা-রংপুর

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে

গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্ট বেশ সাড়া জাগিয়েছিল। সেই সাফল্যের পর এ বছরের ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়ায় টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

টানা কয়েক দিন বৃষ্টিতে প্রথম ধাপে কিছুদিন বন্ধ ছিল খেলা। এরপর পরিবর্তিত সূচিতে আবারও খেলা মাঠে গড়ায়। এবার ফাইনাল মাঠে গড়ানোর অপেক্ষায়।

সিলেটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা বিভাগ। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারেও হেরেছে চট্টগ্রাম। চট্টলার দলটিকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। আগামী ১২ অক্টোবর টুর্নামেন্টের ফাইনালে খুলনা বিভাগের মুখোমুখি হবে রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। ১১ রান করে আউট হন মুমিনুল হক। উইকেটে সেট হয়ে ২৭ বলে ২৮ রানে থামেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। চার নম্বরে নেমে ৭ রানের বেশি করতে পারেননি শাহাদাত হোসেন। এতে ১২তম ওভারে ৭৯ রানে ৩ উইকেট হারায় চট্টগ্রাম।

এরপর রংপুরের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছেন সাদিকুর রহমান ও অধিনায়ক ইয়াসির আলি। শেষ ৫১ বল খেলে অবিচ্ছিন্ন ৮৮ রান যোগ করে চট্টগ্রামকে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ এনে দেন সাদিকুর ও ইয়াসির। মারমুখী ব্যাটিংয়ে ২৭ বলে অপরাজিত ৫৩ রান করেন ইয়াসির। তার ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিল। ৪৮ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন সাদিকুর। এনামুল ও আলাউদ্দিন বাবু ১টি করে উইকেট নেন।

১৬৮ রান তাড়া করতে নেমে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইনিংসে শুভসূচনা করে রংপুর। ওপেনার জাহিদ জাভেদ ৩৫ রানে আউট হলে প্রথম উইকেট হারায় রংপুর। তবে আরেক ওপেনার নাসির হোসেন হাফ-সেঞ্চুরির স্বাদ পান। দলীয় ১১৮ রানে আউট হন নাসির। ৪টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৫৪ রান করেন তিনি।

মিডল অর্ডারে অধিনায়ক আকবর আলির ১টি চার ও ৩টি ছক্কায় ২১ বলে ৪০ রানের ক্যামিও ইনিংসে জয়ের পথ সহজ হয় রংপুরের। শেষ পর্যন্ত ম্যাচের শেষ বলে চার মেরে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। চট্টগ্রামের হাসান মুরাদ ও মুমিনুল দুটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নাসির।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে খুলনা-রংপুর

আপডেট সময় ১২:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫