ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

ঝালকাঠিতে বাসচাপায় শিক্ষক নিহত

‎ঝালকাঠির নলছিটিতে বাসের চাপায় একটি মোটরসাইকেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলের আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া, বাসের পাঁচ যাত্রি আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ঝালকাঠি মহাসড়কের প্রতাপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।‎ নিহতের নাম মো. তোফাজ্জল হোসেন (৫০)। তিনি ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাহবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস ঝালকাঠি বাসস্ট্যান্ডে এসে সোয়া ৫টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এরপর কিছু সময় পরে বাসটি নলছিটির প্রতাপ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে সেটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে বাসের সামনের অংশেও। এতে মোটরসাইকেল আরোহী বাসের চাকায় পিস্ট হয়ে গুরুতর আহত হন এবং বাসের কয়েকজন যাত্রী দগ্ধ হন।

‎পরে স্থানীয় লোকজন দগ্ধ ও আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে মোটরসাইকেল আরোহী ওই শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

‎খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
‎নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটিকে আটক করা হয়েছে ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন।
‎তিনি আরও বলেন, ঘটনাটির তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

ঝালকাঠিতে বাসচাপায় শিক্ষক নিহত

আপডেট সময় ০৮:০১:০০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫