ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ প্রবাস ফেরত প্রেমিকের বিয়ে ঠেকাতে দুই সন্তানের জননী প্রেমিকার অনশন কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, এখনও নিখোঁজ প্রায় ৫০০ অনলাইন সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই, ইসির নতুন নির্দেশনা উয়েফা সুপার কাপে কেন খেললেন না এমিলিয়ানো মার্তিনেজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সম্পাদক নাজিম

প্রবাস ফেরত প্রেমিকের বিয়ে ঠেকাতে দুই সন্তানের জননী প্রেমিকার অনশন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধানগড়া গ্রামে প্রবাসফেরত যুবক রুবেলের বিয়েকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ের আয়োজনের মধ্যেই দুই বছরের প্রেমের সম্পর্কের দাবি করে জেসমিন নামে এক নারী গত দুই দিন ধরে রুবেলের বাড়িতে অবস্থান করছেন। তাকে বিয়ে করার দাবিতে তিনি অনশন করছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানগড়া গ্রামের আয়নাল হকের ছেলে রুবেল দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। গত সোমবার (১০ আগস্ট) রাতে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর আগামী শুক্রবার (১৪ আগস্ট) তার বিয়ের দিন নির্ধারণ করা হয়। এ উপলক্ষে একই ইউনিয়নের পাকুটিয়া গ্রামের প্রায় ১২০ জন আত্মীয়স্বজনকে নিয়ে ভোজের আয়োজন করা হয়। স্থানীয় সূত্রের দাবি, ১০ লাখ টাকা কাবিনে বিয়ের প্রস্তুতিও নেওয়া হয়েছিল।
তবে বিয়ের আয়োজনের মধ্যেই রুবেলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে দাবি করে তার বাড়িতে অবস্থান নেন জেসমিন। স্থানীয়দের ভাষ্য, রুবেলই তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে পরিবারের চাপের মুখে রুবেল সেখান থেকে চলে যান বলে দাবি করেন জেসমিন। এরপর থেকেই তিনি রুবেলের বাড়িতে অবস্থান করে তাকে বিয়ে করার দাবি জানিয়ে আসছেন।
জেসমিনের দাবি, রুবেলের সঙ্গে তার প্রায় দুই বছরের সম্পর্ক। রুবেলের কথাতেই তিনি তার বাড়িতে এসেছেন। কিন্তু পরে পরিবারের চাপে রুবেল সেখান থেকে চলে যান। এখন তিনি রুবেলকেই বিয়ে করতে চান।
স্থানীয়ভাবে জানা গেছে, জেসমিন একই ইউনিয়নের দুয়ানীপাড়া গ্রামের সুজন (জালাল) নামের এক ব্যক্তির সঙ্গে প্রায় নয় বছর ধরে সংসার করছেন। তাদের দুই সন্তান রয়েছে। জেসমিনের স্বামী সুজন (জালাল) প্রায় দেড় বছর ধরে প্রবাসে রয়েছেন।
এদিকে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম লাভু বলেন, “আমি চাই ছেলে-মেয়ে উভয় পক্ষের কথা শুনে তাদের মতামতের ভিত্তিতে বিষয়টির মীমাংসা করতে। রুবেলকে উপস্থিত করার কথা জানিয়েছি। সে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে জেসমিনের দাবির বিষয়ে রুবেল ও তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রবাস ফেরত প্রেমিকের বিয়ে ঠেকাতে দুই সন্তানের জননী প্রেমিকার অনশন

আপডেট সময় ১১:৪৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬