ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন

মেসিই সর্বকালের সেরা, এ নিয়ে কারোই সন্দেহ করার সুযোগ নেই

লিওনেল মেসি সর্বকালের সেরা কি না, এমন আলোচনা শুরু হয়েছিল বছর দশেক আগেই। তবে শেষমেশ তা এসে ঠেকেছিল তার আন্তর্জাতিক শিরোপায়। গেল বছর কোপা আমেরিকা, চলতি বছর ফিনালিসিমা জেতার পরও সে আলোচনার কিছু অংশ যেন রয়েই গিয়েছিল। তবে গত রোববারের বিশ্বকাপজয় যেন সে সব আলোচনাতে ইতিই টেনে দিয়েছে। 

বৈশ্বিক গণমাধ্যম থেকে শুরু করে সাবেক ফুটবল কিংবদন্তিদের একটা বড় অংশ মেনে নিচ্ছেন বিষয়টা। পেপ গার্দিওলা যেমন বললেন, ‘সবারই বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু লিওনেল মেসি যে সর্বকালের সেরা, তা নিয়ে কেউই সন্দেহ পোষণ করতে পারে না।’

তবে গার্দিওলা জানালেন, মেসি যদি বিশ্বকাপ না-ও জিততেন, তাহলেও তার চোখে সর্বকালের সেরাই থাকতেন। তিনি বলেন, ‘মতামতগুলো সাধারণত আবেগিই হয়ে থাকে, কিন্তু পক্ষান্তরে, সে যদি বিশ্বকাপ না-ও জিতত, তাহলেও মতটা, আমার মতটা বদলে যেত না। তবে এটাও স্বাভাবিক যে মানুষ আপনাকে মূল্যায়নের জন্য আপনার জেতার অপেক্ষা করে।’

পুরো ক্যারিয়ারে তার শিষ্যদের অনেকেই বিশ্বকাপ জিতেছে। এবার সেই দলে যোগ দিয়েছেন ইউলিয়ান অ্যালভারেজ। তার সাবেক শিষ্য নিকলাস অটামেন্ডিও পেয়েছেন এই স্বাদ। সে কারণে গার্দিওলা বেশ আনন্দিত।

তবে বিশ্বকাপ ফুটবল শেষ হতেই এবার শুরু ক্লাব ফুটবলের ডামাডোল। অ্যালভারেজকে কবে পাওয়া যাবে, এমন এক প্রশ্নের জবাবে গার্দিওলা বলেন, ‘সে এক সপ্তাহ কিংবা দশ দিনের ছুটি থাকবে। অনেক ম্যাচ খেলেছে সে, অনেক দুশ্চিন্তা ছিল তার। তাই সে একটা ছুটি পাবে। সম্ভবত সে নতুন বছরের আগে (ফিরে আসবে)…’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায়

মেসিই সর্বকালের সেরা, এ নিয়ে কারোই সন্দেহ করার সুযোগ নেই

আপডেট সময় ১১:২২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২