ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক

মানসিক চাপ কমানোর ৫ প্রাকৃতিক উপায়

ঘরে-বাইরে, সরকারি-বেসরকারি যে যেমন সংস্থাতেই কাজ করুন না কেন, মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয় কম-বেশি সকলকেই। ফলে এর প্রভাব পড়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর। খিটখিটে মেজাজ আর এর সঙ্গে বাড়তে থাকে অনিদ্রাজনিত সমস্যা। এ সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে ওষুধ নয়, ভরসা রাখুন দৈনন্দিন জীবনে স্বাভাবিক কিছু অভ্যাসের ওপর।

যে ৫ প্রাকৃতিক উপায়ে মানসিক  চাপ কমাবেন

► শরীরচর্চা : নিয়মিত শরীরচর্চা করলে শরীরে ‘এন্ডরফিন’ হরমোনের মাত্রা স্বাভাবিক হয়। যা মন ভাল রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এ ছাড়া, প্রতিদিন শরীরচর্চা করলে হারানো আত্মবিশ্বাসও ফিরে আসে।

► পর্যাপ্ত ঘুম : প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ৯ ঘণ্টা না ঘুমালে মানসিক চাপ কমবে না। সারা দিনের কাজের পর শরীর এবং মনকে নতুন করে কর্মোপযোগী করে তুলতে ঘুমের প্রয়োজন আছে। তাই পর্যাপ্ত ঘুমাতে হবে।

► স্বাস্থ্যকর খাবারগ্রহণ : মানসিক স্বাস্থ্য ভালো রাখতে খাবারের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই প্রতিদিনের খাবারে টাটকা শাক-সবজি, ফল, দানাশস্য রাখার চেষ্টা করুন। ক্যাফিনজাতীয় খাবার, অতিরিক্ত চিনি আছে এমন খাবার গ্রহণ থেকে বিরত থাকাই ভালো।

► শরীরকে আর্দ্র রাখা : সারা দিনে কম করে হলেও ৮ গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন। পানি কম খাওয়ার সঙ্গে অন্যান্য রোগের সরাসরি যোগসূত্র আছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ বেড়ে যাওয়ার অনেক কারণের মধ্যে এটিও একটি বড় কারণ।

► নিজের যত্ন নেওয়া : সারাক্ষণ কাজ এবং পরিবারের সবার খেয়াল রাখতে গিয়ে নিজের দিকে তাকানোর সময় পান না এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এ অভ্যাসের ফলে আদতে নিজেরই ক্ষতি হচ্ছে। সকলের সব চাহিদা মেটানোর পরেও যদি একটু সময় বের করে নিজের পরিচর্যা করতে পারেন, মানসিক চাপ অনেকটাই কমবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী

মানসিক চাপ কমানোর ৫ প্রাকৃতিক উপায়

আপডেট সময় ১১:৫৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২