ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য

দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্তকতা

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বিজিবির বাড়তি সদস্য মোতায়েনসহ মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করা হয়েছে।

বিজিবির সূত্র থেকে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করছেন ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ও ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন। সীমান্ত এলাকায় চলাচলরতদের ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় নির্বিঘ্নে পূজা উদযাপনে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা টহলের পাশাপাশি মন্দিরগুলো পরিদর্শন করছেন। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার ৫৩ বিজিবির আওতাধীন ১৯টি ও ৫৯ বিজিবির আওতাধীন ১২ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী বলেন, সীমান্ত এলাকাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সীমান্ত এলাকায় বিজিবির পর্যাপ্ত টহল কার্যক্রম দেখা যাচ্ছে এবং জেলার অন্যান্য পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সন্তুষ্টজনক। আশা করছি সুন্দর ও আনন্দঘন মুহূর্তে পূজা উদযাপন করতে পারব।

৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ও ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান ও লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্তকতা

আপডেট সময় ১২:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫