ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য

চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালককে মারধর, মধ্যরাতে থানার সামনে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে চাঁদা না দেওয়ায় এক সিএনজিচালিত অটোরিকশা চালককে মারধরের ঘটনায় থানার সামনে বিক্ষোভ করেছেন চালকেরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঠাকুরগাঁও সদর থানার সামনে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।

জানা গেছে, শনিবার সকালে শহরের আর্ট গ্যালারিতে চাঁদা না দেওয়ায় আবু সাঈদ (৩৫) নামে এক অটোরিকশা চালককে মারধর করেন একপক্ষ। পরে অন্য চালকরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। রাতে থানায় তারা একজোট হয়ে অভিযোগ দিতে গেলে ওখানেই বিক্ষোভ করেন।

ভুক্তভোগী আবু সাঈদ অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে পীরগঞ্জ রোডে প্রতিদিন প্রায় ৫০টি অটোরিকশা চলাচল করে। এসব গাড়ি থেকে প্রতি চালককে ২৫ টাকা করে দিতে হয় পাগলু সমিতিকে। দেশের প্রেক্ষাপট বদলে গেছে। এখনো যদি আমাদের চাঁদা দিতে হয় তাহলে এর মানে কি? তাই আমরা চালক-মালিকরা সিদ্ধান্ত নেই আর চাঁদা দেব না। সেই সিদ্ধান্তের পর চাঁদা না দেওয়ায় প্রায় ৩০ থেকে ৪০ জন আমাকে মারধর করেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মিশুক, অটোরিকশা ও অটোট্যাম্পু মালিক সমিতির নেতারা জানান, ন্যায় বিচার না পেলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তারা আজ রাতেই থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পাগলু মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ বলেন, ঘটনাটি সত্য নয়। ড্রাইভারদের মধ্যে হাতাহাতি হয়েছে। বিষয়টি সমাধানের জন্য শালিসে বসা হবে। এরপরই প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোওয়ার আলম খান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালককে মারধর, মধ্যরাতে থানার সামনে বিক্ষোভ

আপডেট সময় ১১:৫৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫