রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ২ কেজি ২০০ গ্রাম ও ২ কেজি ওজনের দুটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৭ হাজার ৬৪০ টাকায়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছ থেকে ৪ হাজার ২০০ টাকা কেজি দরে মাছ দুটি কেনেন এক আমেরিকা প্রবাসী।
এর আগে, সকালে দৌলতদিয়া মাছ বাজারের দোলোয়ারের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৯৬০ টাকায় মাছ দুটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, মাছ দুটি মিলন হলদারের জালে ধরা পড়েছিল। সে দেলোয়ারের আড়তি নিয়ে আসলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ কেজি ২০০ ও ২ কেজি সাইজের দুটি ইলিশ ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে কিনে মোবাইলে যোগাযোগ করে ৪ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ৬৪০ টাকায় এক আমেরিকা প্রবাসীর কাছে বিক্রি করেছি।
রাজবাড়ী প্রতিনিধি 





















