সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

প্রথম ঘণ্টায় ডিএসইতে ১৮০ কোটি টাকা লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচক কমে লেনদেন চলছে। সূচক কমলেও এদিন বেলা ১১টা পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া যে কয়টি সিকিউরিটিজের দর কমেছে, তার চেয়ে বেশি সংখ্যকের দর বেড়েছে। ডিএসইতে প্রথম ঘণ্টার লেনদেন আগের দিনের তুলনায় প্রায় ২৯ কোটি টাকা বেড়ে ১৮০ কোটি টাকা ছাড়িয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে এক হাজার ১৭৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ২ হাজার ১০০ পয়েন্টে নেমেছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৪টির। বিপরীতে কমেছে ১২০টির। আর ৯৮টির দর অপরিবর্তিত ছিল।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ১৮০ কোটি ৬৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এ সময় পর্যন্ত ১৫১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে প্রথম ঘণ্টার লেনদেন বেড়েছে ২৮ কোটি ৭১ লাখ টাকা।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

প্রথম ঘণ্টায় ডিএসইতে ১৮০ কোটি টাকা লেনদেন

আপডেট সময় ১২:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫