ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ

৭ বছর একা বসবাস, ভাড়া বাসায় মিললো নারীর অর্ধগলিত মরদেহ

চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ গোরস্থানপাড়ায় একটি ভাড়া বাসা থেকে গুলশান আরা চমন (৬৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গুলশান আরা দীর্ঘ সাত বছর ধরে ওই বাসায় একা ভাড়া থাকতেন। তার কোনো সন্তান নেই। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। সোমবার দুপুরে তার কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নিহতের বোন খুশি জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বোনের সঙ্গে তার দেখা ও কথা হয়। বোন বাজারে যাওয়ার কথা বলেছিলেন। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। খুশি আরও জানান, গুলশান আরা আগে থেকেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। একবার স্ট্রোকও করেছিলেন তিনি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ রিপোর্ট হাতে পেলে জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই

৭ বছর একা বসবাস, ভাড়া বাসায় মিললো নারীর অর্ধগলিত মরদেহ

আপডেট সময় ০৭:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫