ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ

রাজনৈতিক বোঝাপড়া তৈরির লক্ষ্যে ৫ দলের লিয়াঁজো কমিটির বৈঠক

বৃহত্তর রাজনৈতিক বোঝাপড়া তৈরির লক্ষ্যে পাঁচটি রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ৫ দলের লিয়াঁজো কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃহত্তর রাজনৈতিক বোঝাপড়া তৈরির লক্ষ্যে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে জুলাই সনদের আইনি ভিত্তি ও তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে দেশব্যাপী জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- খেলাফত মসলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই

রাজনৈতিক বোঝাপড়া তৈরির লক্ষ্যে ৫ দলের লিয়াঁজো কমিটির বৈঠক

আপডেট সময় ০৬:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫