ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

মাছ ধরার ট্রলারে মিললো সোয়া লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া ব্যাটালিয়নের বিজিবির যৌথ অভিযানে নাফ নদী সংলগ্ন ফিশারি ঘাটের একটি মাছ ধরার ট্রলার থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় দু’জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- টেকনাফের মৃত সৈয়দ আমিরের ছেলে মো. সাদেক (১৯) ও জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত কবির আহমেদের ছেলে আনাছ (৪০)।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদে ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ও উখিয়া ৬৪ বিজিবির যৌথ টিমের সদস্যরা রোববার সন্ধ্যা ৬টার দিকে নাফ নদী সংলগ্ন টেকনাফ ফিশারি ঘাটে একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ট্রলারের নিচের অংশে জালের কুণ্ডুলির ভেতর থেকে ১২টি হলুদ রঙের প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতরে নীল রঙের মোড়কে মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এসময় মো. সাদেক ও আনাছ নামে দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, ট্রলারের মালিক রশিদ উল্লাহর নির্দেশে মিয়ানমারের জিঞ্জিরা থেকে ইয়াবাগুলো বাংলাদেশের লবণঘাট এলাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাদের। এর বিনিময়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

মাছ ধরার ট্রলারে মিললো সোয়া লাখ ইয়াবা

আপডেট সময় ০৪:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫