সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

এনবিএফআই-ব্যাংক খাতের দাপটে পুঁজিবাজারে উত্থান, লেনদেন আরও তলানিতে

  • নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় ০৫:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির লেনদেনে দরপতনের চেয়ে পাঁচগুণ বেশি সিকিউরিটিজের দর বেড়েছে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই), টেলিযোগাযোগ এবং ব্যাংক খাতের শেয়ারগুলো আজকের সূচকের উত্থানে বড় ভূমিকা রেখেছে। তবে ডিএসইর লেনদেন এদিন আরো তলানিতে নেমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫১ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৫২৪ পয়েন্টে উঠেছে। বুধবার লেনদেন শেষে যা ৫ হাজার ৪৭৩ পয়েন্টে ছিল। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৮ পয়েন্টে উঠেছে। গতকাল যা ১ হাজার ১৮৮ পয়েন্টে ছিল। এ ছাড়া, বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে ২ হাজার ১৫১ পয়েন্টে উঠেছে। বুধবার এই সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১৩০ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮২টির। বিপরীতে কমেছে ৫৪টির। আর ৬৫টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে আজ মোট ৭৭৮ কোটি ৩৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল ৯৪৯ কোটি ৯৭ লাখ টাকার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল, যা ছিল টানা ৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ দিনের ব্যবধানে গতকাল এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ১৭১ কোটি ৬৪ লাখ টাকা।

বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ২৭ কোটি ৮০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল ৪২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়ে লেনদেন তালিকায় শীর্ষে ছিল রবি আজিয়াটা লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ সিকিউরিটিজের দর বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৯২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫১৯ পয়েন্টে উঠেছে। আর সিএসসিএএক্স সূচকটি ৫৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ১৯৫টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০১টির দর বেড়েছে। কমেছে ৭৮টির। আর ১৬টির দর দিনশেষে অপরিবর্তিত ছিল। গতকাল এক্সচেঞ্জটির সার্বিক লেনদেন হয়েছে ১২ কোটি ৭৬ লাখ টাকা। আগের দিন ২৪ কোটি ৪৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

এনবিএফআই-ব্যাংক খাতের দাপটে পুঁজিবাজারে উত্থান, লেনদেন আরও তলানিতে

আপডেট সময় ০৫:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫