ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

রাজশাহী হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

  • রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় ১২:৪১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাশিদা পারভীন হ্যাপি (৪৫) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রামেক হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হ্যাপি বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেন। এর আগের দিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তিনি রামেক হাসপাতালের ভর্তি হন। তিনি নগরীর বোয়ালিয়া এলাকার বাসিন্দা।

হাসপাতালে সূত্রে জানা গেছে, রোগীর কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। রোগী ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন। তার ডান পেটে ব্যথার সঙ্গে সাধারণ শরীরে ব্যথা অনুভব করছিলেন। রোগীকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে হাসপাতালের ৩০নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। রোগীকে বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টায় অ্যাডাল্ট আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে রোগীর মৃত্যু হয়। বিষয়টি নিয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাসের মুঠোফোন কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

রাজশাহী হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

আপডেট সময় ১২:৪১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫