ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেফতার

  • গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় ১১:৫২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২২ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলন চলাকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনুকে (২২) গ্রেফতার করেছে র‍্যাব-১।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাজধানীর ভাটারা থানাধীন এক্সপ্রেসওয়ের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব কর্মকর্তা পারভেজ রানা জানান, সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনু। জুলাই আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে অন্য কয়েদিদের সঙ্গে যোগসাজশে কারারক্ষীদের জিম্মি করে সে গেট ভেঙে পালিয়ে যায়। তার কয়েদি নম্বর ৫৫৩১/এ।

তিনি জানান, পরবর্তী সময়ে পলাতক কয়েদিদের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় মামলা রুজু হয়। ওই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক কয়েদি সৈকত মিয়া ওরফে মনুও আসামি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেফতার

আপডেট সময় ১১:৫২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫