সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২১০ কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় ১১:৪৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪৩ বার পড়া হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ও শরিয়াহ কোম্পানিগুলোর সূচক সামান্য বাড়লেও বাছাই করা ৩০ কোম্পানির সূচকে নিম্নমুখী ধারা দেখা গেছে। এসময় পর্যন্ত ডিএসই লেনদেনেও ধীরগতি দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজারের ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে। তবে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় সামান্য কমে ২ হাজার ১৩০ পয়েন্টে নেমেছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫২টির। বিপরীতে কমেছে ১৩৪টির। আর ১০১টির দর অপরিবর্তিত ছিল।

আজ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ২১০ কোটি ২২ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। বুধবার এ সময় পর্যন্ত ২৯৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে আজ প্রথম ঘণ্টায় লেনদেন কমেছে ৮৭ কোটি ৭২ লাখ টাকা।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল প্রথম ঘণ্টায় ১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল রবি আজিয়াটা লিমিটেড।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২১০ কোটি টাকা

আপডেট সময় ১১:৪৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫