ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

গ্যাসের চুলায় কাপড় শুকাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকায় গ্যাসের চুলার ওপর কাপড় শুকাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে একটি বাসার সম্পূর্ণ মালামাল।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বড়পাড়ার সিলেট মঞ্জিল নামের একটি বাড়িতে আগুন লাগে। বাড়ির মালিক মৃত তজমুল আলীর ছেলে বাবুল আহমদ (৫৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের গ্যাসের চুলার ওপর শিশুদের ভেজা কাপড় শুকানোর জন্য রাখা হয়েছিল। কাপড়ে আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং পাটের চাটাই দিয়ে তৈরি সিলিংয়ে পৌঁছে যায়। এরপর পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ঘরের মালিক বাবুল আহমদ জানান, আগুনে দুটি ওয়াশিং মেশিন, দুটি ফ্রিজ, দুটি ডিপ ফ্রিজ, একটি ডাইনিং টেবিল, ছয়টি চেয়ার, রান্নার সব সরঞ্জাম এবং সব কাপড়চোপড় পুড়ে গেছে। প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

গ্যাসের চুলায় কাপড় শুকাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ০৯:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫