ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিমের ডাল দিয়ে দাঁত মাজার যত উপকারিতা

আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই মুখের দুর্গন্ধসহ দাঁতের বিভিন্ন সমস্যায় ভুগেন। প্রতিদিন দু’বার ব্রাশ করেও দাঁতের হলুদে ভাবসহ মাড়ি ফুলে যাওয়া এবং নিঃশ্বাসে দুর্গন্ধের মতো সমস্যায় ভুগতে হয়। এমনকি নামি-দামি ব্র্যান্ডের পণ্য ব্যবহার করেও আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায় না। যার ফলে অনেককেই হতাশায় পড়তে দেখা যায়। তবে হতাশ না হয়ে বিনামূল্যে ঘরোয়া উপায়ে এ সমস্যার সমাধান করা সম্ভব।

একটা সময় বেশিরভাগ মানুষেরই নিমডাল দিয়ে দাঁত মাজার অভ্যাস ছিল, তবে বর্তমানে কিছুসংখ্যক মানুষ আছেন যারা এখনও এ অভ্যাসের ধারা বজায় রেখেছেন। বিশেষজ্ঞদের মতে, নিমডালে থাকে এক ধরনের তৈলাক্ত পদার্থ। যা সহজেই আমাদের মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে দিতে পারে। দাঁতের দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করতে কার্যকরী ভুমিকা পালন করে এই নিমডাল।

নিউট্রিশনিস্টের মতে, নিমের ডালে শক্তিশালী অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যার ফলে মুখের মধ্যে যে জীবাণু জন্মায় তা মূল থেকে নির্মূল করা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, নিমডাল দিয়ে দাঁত ব্রাশ করলে মুখে প্লাক তৈরি হয় না। যার ফলে মুখে দুর্গন্ধেরও সৃষ্টি হয় না। এতে উপস্থিত শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গোঁড়া থেকে সব ধরনের দুর্গন্ধ দূর করতে কাজ করে থাকে। এছাড়াও এটি ব্যাবহারের ফলে দাঁতের হলুদে ভাব দূর করার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যথা থেকেও মুক্তি দেয়।

জেনে নেয়া যাক নিমডাল ব্যবহারে কিছু সতর্কতা এবং উপায়-

* ব্যবহারের আগে নিমডাল ভালো করে ধুয়ে নিন।

* গাছের ডাল ভালো করে ভেঙে তবেই ব্যবহার করুন।

* নিমডাল দিয়ে দাঁত মাজার আগে সরিষার তেল ও লবণ দিয়ে দাঁত পরিষ্কার করে নেবেন। এটি দাঁত ও মাড়িকে মজবুত করে।।

* চিবিয়ে চিবিয়েও ব্রাশ করা যেতে পারে।

বিঃদ্রঃ প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য যা কোনো ওষুধ বা চিকিৎসার বিকল্প হতে পারে না। বিস্তারিত জানতে ডাক্তারের পরামর্শ নিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

নিমের ডাল দিয়ে দাঁত মাজার যত উপকারিতা

আপডেট সময় ০১:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২