ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে ও রাজনীতি করতে পারবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু

শরীরে দুর্গন্ধ? ৫ খাবারেই বাজিমাত

শীত কিংবা গরম। অনেকেরই বছরজুড়ে শরীরে দুর্গন্ধের সমস্যা থাকে। এ কারণে মাঝে মধ্যেই অনেক জায়গাতেই অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়। 

এই সমস্যা থেকে বাঁচতে বডিস্প্রে, পারফিউম জাতীয় সুগন্ধি ব্যবহার করেন। এতে সাময়িকভাবে দুর্গন্ধ দূর হলেও একটু পর আবার শরীর থেকে দুর্গন্ধ বের হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ঘাম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অপরিচ্ছন্ন থাকা, হরমোনাল ইমব্যালেন্স, শারীরিক অসুস্থতা ছাড়াও নানা কারণে শরীরে দুর্গন্ধ হতে পারে। ঘরোয়া কিছু উপায়ে গায়ের দুর্গন্ধ নিয়ন্ত্রণে রাখা যায়।

এমন কিছু খাবার আছে, যেগুলো প্রতিদিন খেলে গায়ের দুর্গন্ধ কমে যায়।

গ্রিন টি

গ্রিন টি ওজন কমানোর পাশাপাশি শরীরের দুর্গন্ধ রোধ করতেও সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি প্রতিদিন খেলে মুখ, শরীর ও পায়ের দুর্গন্ধ দূর হয়। গ্রিন টি-তে মধু মিশিয়ে প্রতিদিন দুই কাপ করে পান করুন।

সাইট্রাস ফল

পাতিলেবু, মুসাম্বি এবং কমলালেবুর মতো সাইট্রাস ফল শরীরে টক্সিন জমতে দেয় না, যার ফলে গন্ধ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ হয়। প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম লেবু পানি বা তাজা কমলালেবুর রস পান করুন।

মেথি

মেথিও শরীরে দুর্গন্ধের সমস্যা দূর করতে পারে। মেথির বীজ এবং পাতায় গন্ধ-প্রতিরোধী ক্ষমতা রয়েছে, যা আমাদের শরীর থেকে টক্সিন অপসারিত করে। প্রতিদিন সকালে খালি পেটে মেথি-ভেজানো পানি পান করুন।

এলাচ

যে কোনও রান্নায় এলাচ পড়লে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে এলাচ কেবল খাবারের স্বাদ বাড়ায় না, পাশাপাশি শরীরের দুর্গন্ধও দূর করে।

শাকসবজি

দৈনন্দিন প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়া খুবই উপকারী। বিশেষজ্ঞদের মতে, পালং শাকে উচ্চ মাত্রার ক্লোরোফিল থাকে, যা গন্ধ সৃষ্টিকারী যৌগগুলো প্রতিরোধ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি

শরীরে দুর্গন্ধ? ৫ খাবারেই বাজিমাত

আপডেট সময় ০১:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২