ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১০১তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক জাকির হাসানের

শেষ কিছু দিনে ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গে খেলে চলেছেন জাকির হাসান। সবশেষ ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেছেন দুর্দান্ত ১৭৩ রানের এক ইনিংস। এছাড়া দ্বিতীয় টেস্টেও পেয়েছেন রান। এমন ছন্দের পুরস্কারটাও পেয়ে গেছেন সিলেটের এই ক্রিকেটের।

আজ বুধবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হলো জাকির হাসানের। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ১০১তম ক্রিকেটার হিসেবে টেস্টের অভিষেক ক্যাপ পরলেন সিলেটের এই ক্রিকেটার। জাকিরের অভিষেকের আভাস অবশ্য রাসেল ডমিঙ্গোর কথার মাধ্যমে কিছুটা আঁচ পাওয়া গিয়েছিল।

ডমিঙ্গোর ভাষ্য ছিল, ‘জাকিরকে নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। দারুণ প্রাণচঞ্চল। ঘরোয়া ক্রিকেটে কি করেছে সে সম্পর্কে আমি অবগত। বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টিও খেলেছে। ব্যাটিংয়ে তার রান খোঁজার প্রক্রিয়া আমার মনে ধরেছে। অনেকটাই তামিমের মতোই মনে হয় তাকে। সুন্দর এবং ইতিবাচক। আশা করছি আগামীকাল খুব ভালো এবং দ্রুত রান তুলতে পারবে সে।’

এর আগে অবশ্য জাকির হাসান আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। সেটাও আবার চার বছর আগে, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, করেছিলেন ১০ রান। পরবর্তীতে আর জাতীয় দলে দেখা যায়নি এই বাঁহাতি ব্যাটারকে। তবে ভারত সিরিজ দিয়ে আবারো দলে ফিরলেন জাকির হাসান। এবার ফরম্যাটটা গেল বদলে, ক্রিকেটের দীর্ঘতর ফরম্যাটে অভিষেক হচ্ছে তার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

১০১তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক জাকির হাসানের

আপডেট সময় ১০:৪৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২