ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

সাগরিকার বুকে এবার শুরু সাদা পোশাকের লড়াই

ওয়ানডেতে বাংলাদেশ দল বিশ্ব দরকারে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে পরিচিতি লাভ করলেও টেস্ট ক্রিকেটে এখনো রীতিমতো হামাগুড়িই দিচ্ছে বাংলাদেশ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পাঁচ মাস পর বাংলাদেশ আবারও ফিরছে টেস্ট আঙিনায়। সামনে এখন কড়া নাড়ছে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আজ বুধবার ১৪ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে এই ম্যাচ।

ইনজুরির কারণে এই সিরিজের আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। ফলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছেন জাকির হাসান। ঘরোয়াতে একের পর এক দারুণ পারফর্ম করা এই ক্রিকেটার জায়গা করে নিয়েছেন ভারতের বিপক্ষে চট্টগ্রামের টেস্ট স্কোয়াডে। আজ সিলেটের এই ক্রিকেটারের অভিষেকের সম্ভাবনাও বেশ।

এছাড়া মনে রেখেছেন আফ্রিকায় সেঞ্চুরি করা ওপেনার মাহমুদুল হাসান জয়কেও। তরুণ এই ব্যাটারকে নিয়ে ডমিঙ্গো বলেন, ‘টেস্ট ক্রিকেটে এক-দেড় বছরে সে (জয়) ভালো নৈপুণ্য দেখিয়েছে। দুটি সেঞ্চুরি আছে তার। একটি শ্রীলঙ্কার বিপক্ষেও। টপ অর্ডারে তার মতো একজন তরুণের ব্যাটিং করা কঠিন। জয় ও জাকির সহজাত ওপেনার নন। তারা ৩ বা ৪ নম্বরে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তাদের মতো তরুণদের জন্য আমাদের ধৈর্য্য ধরতে হবে। ১, ২, ৩ নম্বরে ব্যাটিং করা সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে খুব কঠিন কাজ। আশা করছি তারা আস্থার প্রতিদান দেবে যেন কোচ, নির্বাচকরা স্থির হতে পারে।’

এদিকে তিনে নাজমুল হোসেন শান্ত নাকি মুমিনুল হক, কে খেলবেন একাদশে? এ নিয়েও আলোচনা কম হয়নি। মুমিনুলের পারফর্ম তার পক্ষে না থাকায় শান্তই খেলবেন একাদশে। এছাড়া চার এবং পাঁচে যথারীতি খেলবেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। এছাড়া ছয়ে খেলবেন সাকিব আল হাসান। সাত নম্বরে কে খেলবেন? ইয়াসির রাব্বি নাকি নুরুল হাসান সোহান?

পরিসংখ্যান বলছে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ দল ১১ টেস্টে মুখোমুখি হয়েছে। বিপরীতে জয়ের মুখ তো দূরে থাক উল্টো দুটো ড্র বাদে হারের মুখ দেখেছে সবকটিতেই। তবে সাগরিকার বুকে সাকিব আল হাসানের দল নতুন গল্প লিখবে নাকি আবারো দর্শকদের করবে হতাশ, সেটা সময়ের হাতেই তোলা থাক।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

সাগরিকার বুকে এবার শুরু সাদা পোশাকের লড়াই

আপডেট সময় ১০:৪১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২