ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ‘করিম শরীফ’ বাহিনীর সদস্য আটক ডিএসসিসির প্রকৌশলী সাইফুল ইসলাম জয়কে ঘিরে অনিয়মের অভিযোগ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ বড়লেখায় বোরো আবাদে পানির তীব্র সংকট জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা

২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল না করতে বিএনপিকে অনুরোধ কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের জাতীয় সম্মেলন হবে ২৪ ডিসেম্বর (শনিবার)। এদিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এটি উসকানি বা সংঘাত চাওয়ার শামিল। তাই ওইদিন কোনো উসকানি না দেওয়ার অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঞ্চ ও অলঙ্করণ উপ-কমিটির প্রস্তুতি সভায় মন্ত্রী এ অনুরোধ জানান।

কাদের বলেন, আগামী ২৪ ডিসেম্বর সারাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় আসবেন। তাই এদিন বিএনপি সমাবেশ করলে সমস্যা হতে পারে। প্রয়োজনে বিএনপির উচিত ঢাকার বাইরে গিয়ে বিশাল সমাবেশ করা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এসব বিষয়ে সংঘাতের আশঙ্কা করছেন কূটনীতিকরা। বিএনপিকে ২৪ ডিসেম্বর ঘিরে কোনো উসকানি না দেওয়ার অনুরোধ জানান তিনি।

৭ মার্চের চেয়ে ১০ ডিসেম্বর বিএনপির জনসভায় বেশি লোক ছিল বলে বিএনপি নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বিএনপি নেতারা পাগল হয়ে গেছেন। বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ছিল সুপার ফ্লপ। এদিন সারাদেশের সব ওয়ার্ড, থানা ও মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। যাতে বিএনপি দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। বিএনপির ১০ দফা দাবিতে নতুন কিছু দেখছি না। বিএনপির দাবি জনগণের কাছেও কোনো মূল্য নেই। কারণ মানুষ বাঁচতে চায়।

তিনি বলেন, বিএনপি যা চেয়েছে তা পারেনি। বিএনপি বলেছিল ১০ ডিসেম্বর সরকারকে লাল কার্ড দেখাবে, কিন্তু জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন আপু, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ফরাজী, আবদুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল না করতে বিএনপিকে অনুরোধ কাদেরের

আপডেট সময় ০৬:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২