ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম নওগাঁর রানীনগর সড়কে ছিনতাইয়ের ঘটনায় দুই ‘হাঁসুয়া বাহিনীর’ সদস্য গ্রেপ্তার

স্বর্ণের দাম ভরিতে কমল ১২৮৪ টাকা

সর্বোচ্চ দামের রেকর্ডের চার দিনের মাথায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে মূল্যবান এ ধাতুটির প্রতি ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ১ হাজার ২৮৪ টাকা। নতুন দাম বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে গত রোববার দেশে স্বর্ণের দামের রেকর্ড হয়। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম উঠেছিল ভরিতে ৮৪ হাজার ৫৬৪ টাকা। এর আগে দেশে কখনো এত বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি। বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা খাটি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন দাম অনুসারে প্রতি ভরিতে ১ হাজার ২৮৪ টাকা কমে ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৮৩ হাজার ২৮০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা, যা বুধবার পর্যন্ত ছিল ৮০ হাজার ৭১৪ টাকা। কমেছে ১ হাজার ২২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৮ হাজার ১১৭ টাকা। যার সর্বশেষ দাম ৬৯ হাজার ১৬৭ টাকা, কমেছে ১ হাজার ৫০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৭ হাজার ৩৮৬ টাকা থেকে কমে ৫৬ হাজার ৪৫৩ টাকা হয়েছে। কমেছে ৯৩৩ টাকা।

তবে রুপার দাম আগের মতোই রয়েছে। আগের দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

স্বর্ণের দাম ভরিতে কমল ১২৮৪ টাকা

আপডেট সময় ০৭:৪৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২