সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

‎রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

‎রাঙ্গুনিয়ায় একাধিক দেশীয় অস্ত্র, কার্তুজ ও ডাকাতিসহ অপহরণ মামলার এক আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে।
শুক্রবার (২২ আগস্ট) ভোররাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা ৩নং ওয়ার্ড মৌলানা গ্রাম থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

‎এসময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক, ১৫টি তাজা কার্তুজ, ১৬টি কার্তুজের খোসা, ২৩টি দেশীয় তৈরী ছোট-বড় পটকা, ৩টি কিরিচ, ২টি ছুরি, ৬টি ধামা, ৪টি দা, ৫টি মোবাইল ও একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামি শফিউল আলম শফি (৩৬)। সে পশ্চিম সরফভাটা মৌলানা গ্রামের বদিউল আলম চেয়ারম্যান বাড়ির মৃত নাজের প্রকাশ কালাবালির ছেলে।

‎এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার করা হয় শফিকে। তার বিরুদ্ধে ডাকাতিসহ অপহরণের দুটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

‎রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় ০৯:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫