ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি)।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন। তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিককে গ্রেপ্তার করেছে সিটিটিসি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এ বিষয়ে সিটিটিসি প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, গতকাল রাতে জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন মামলায় জামায়াতের আমিরকে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে দ্রুত।

এদিকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের দাবি, জামায়াতের আমিরকে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরা থেকে সাদা পোশাকে পুলিশের একটি দল আটক করে নিয়ে যায়।

জামায়াত আমিরের গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকালে রাজধানীতে বিক্ষোভ করেছে মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী।dhakapost

কী অভিযোগ বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ব্যাপারে একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।

শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছর তিনেক আগে। এরপর ২০২৩-২৫ কার্যকালের জন্য ডা. শফিকুর রহমান আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন।

গত ২৭ অক্টোবর জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি আ ফ ম আবদুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী

জামায়াত আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২