সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

সেমিফাইনাল এবং ফাইনালের জন্য নতুন বল ‘আল হিল্‌ম’

কাতার বিশ্বকাপ এখন শেষের দিকে। সেমিফাইনালিস্ট চারটি দলও নিশ্চিত হয়ে গেছে। ১৩ ডিসেম্বর ক্রোয়েশিয়ার মুখোমুখি আর্জেন্টিনা আর পরদিন ফ্রান্স-মরক্কো মুখোমুখি হবে ফাইনালে ওঠার লড়াইয়ে। নক আউট পর্বের এই তিনটি ম্যাচের জন্য নতুন বল ব্যবহার করা হবে।

সেই বলটির নামকরণ হয়েছে ‘আল হিল্‌ম’। চলতি আসরের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অফিশিয়াল বল ‘আল রিহলা’ দিয়ে। নতুন বল আল হিল্‌মেও থাকছে আল রিহলার মতো প্রযুক্তি।  অফসাইড সিদ্ধান্তের ক্ষেত্রে নির্ভুল সিদ্ধান্ত পেতে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি যুক্ত থাকবে এই বলে। এবারের বিশ্বকাপে এই প্রযুক্তির সফল প্রয়োগ দেখা গেছে প্রায় প্রতি ম্যাচেই।

‘আল রিহলা’ শব্দের অর্থ সফর। আর ‘আল হিল্‌ম’ শব্দটির অর্থ হলো ‘স্বপ্ন’। এই বল পায়ে কারা সেই স্বপ্ন পূরণ করতে পারবে তা সময়ই বলে দেবে। ফ্রান্সের সামনে এবার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ। লিওনেল মেসির শেষ বিশ্বকাপে শিরোপা জিততে চায় আর্জেন্টিনা। পিছিয়ে নেই প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠা মরক্কো কিংবা গতবারের রানার্স-আপ ক্রোয়েশিয়াও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

সেমিফাইনাল এবং ফাইনালের জন্য নতুন বল ‘আল হিল্‌ম’

আপডেট সময় ১২:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২