সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য বজায় রাখতে হবে : সালাহউদ্দিন

গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা সকল গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনায়রত। আমরা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপেক্ষমাণ। সারা জাতি অপেক্ষমাণ। আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষমাণ, যেই গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন। আমরা অবিরাম ১৭ বছর ধরে গণতন্ত্রের সংগ্রাম করেছি, সেই গণতন্ত্রের জন্য আমরা অপেক্ষমাণ।

সালাহউদ্দিন বলেন, এই গণতন্ত্রকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, গণতান্ত্রিক সাম্যের রাষ্ট্র নির্মাণ করতে চাই তাহলে এই গণতন্ত্রের জন্য আমাদের জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে।

তিনি বলেন, আজকে যারা বিভিন্ন বক্তব্যের মধ্যদিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলোই ইনিয়ে বিনিয়ে বলছেন, যাতে করে জাতীয় নির্বাচন বিলম্বিত করা যায়, অথবা বানচাল করা যায় অথবা নির্বচান অনুষ্ঠান না হোক এটা চায়।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য ঐক্যবদ্ধ। এর বিরুদ্ধে যারাই কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্টকাতীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে।

তিনি সতর্ক করে বলেন, যদি আবারও বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। যারা নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তারা গণতন্ত্রের পক্ষে নয়।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন উল্লেখ করে সালাহউদ্দিন জানান, তার নির্দেশনা অনুসারেই বিএনপি সংলাপ ও আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে রূপান্তরিত করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য বজায় রাখতে হবে : সালাহউদ্দিন

আপডেট সময় ০১:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫