সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

নয়াপল্টনের সড়ক চালু হলেও বিএনপি কার্যালয়ে ঝুলছে তালা

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর প্লেস অব অকারেন্স (পিও) উল্লেখ করে দলটির কার্যালয় বন্ধ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। একাধিক মামলা, দলীয় শীর্ষ নেতাসহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার ও শর্ত সাপেক্ষে গোলাপবাগে সমাবেশের পর শনিবার (১০ ডিসেম্বর) রাতে ১১টার দিকে বিএনপি দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ ছেড়েছে তারা। সেই সঙ্গে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল সড়কও খুলে দেওয়া হয়েছে।

এদিকে কার্যালয় খুলে দিলেও রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত আসেননি কোনো নেতাকর্মী।

dhakapost

নয়াপল্টনে বিএনপি দলীয় কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্য সোহেল ঢাকা পোস্টকে বলেন, পুলিশ তালা ঝুলিয়েছিল। এই কয়দিন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখেছি। তবে কাল রাত ১০টার পর পুলিশ চলে যায়। পরে কাল রাতেই কার্যালয় উন্মুক্ত করা হয়। তবে আজ সকাল ১১টা পর্যন্ত কার্যালয়ের খুলে দেওয়া হয়নি।

রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে, পাশের সিঁড়ির গেটও তালাবদ্ধ। সেখানে ভেতরে বসে থাকতে দেখা যায় নিরাপত্তা কর্মী সোহেলকে। নিচতলার পুরো ফ্লোর এলোমেলো রয়ে গেছে। এ সময় বড় বড় ডেগ পড়ে থাকতে দেখা যায়।

dhakapost

এদিকে গত তিনদিন ধরে পুলিশি বেরিকেটে আটকে রাখা নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে এখনো বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সড়ক থেকে কাঁটাতারের বেরিকেট সরানো হয়েছে। তবে দুই মোড়েই পুলিশের এপিসি ও জলকামান রাখা হয়েছে।

ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, সকাল থেকে এই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বেরিকেট না থাকায় যান চলাচল করছে। তবে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় দেখা যায়নি।

dhakapost

যোগাযোগ করা হলে প্রশাসন থেকে কোনো বাধা নেই, বিএনপি সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে এসে তাদের কার্যক্রম চালাতে পারে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

তিনি ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর তাদের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে নাশকতামূলক উপকরণ জব্দ করা হয়। পরে মামলা দায়ের হলে বেশ কয়েকজন সিনিয়র নেতাসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

dhakapost

তিনি বলেন, সংঘর্ষের পর বিএনপির দলীয় কার্যালয়কে আমরা আইনের ভাষায় বলছি, প্লেস অফ অকারেন্স (পিও) বলে উল্লেখ করেছি। যে কারণে আমরা বিএনপির দলীয় কার্যালয় কর্ডন করা হয়েছিল। তবে কাল রাতেই কার্যালয়টি খুলে দেওয়া হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক। বিএনপি নেতাকর্মীরা চাইলেই কার্যালয়ে এসে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

নয়াপল্টনের সড়ক চালু হলেও বিএনপি কার্যালয়ে ঝুলছে তালা

আপডেট সময় ০১:০০:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২