ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ম্যাচসেরার পুরস্কারটা নেসিরিকেই দিলেন ইয়াশিন বনো

ইয়াশিন বনো চলতি বিশ্বকাপে যেন আছেন আগুনে ফর্মেই। একের পর এক সেভ করে চলেছেন, তার ডানায় ভর করেই নতুন উড়াল দিয়েছে মরক্কো। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গড়ে ফেলেছে ইতিহাসও। 

শেষ আটের লড়াইয়ে পর্তুগালের বিপক্ষেও অমানবিক পারফর্ম্যান্সের রুটিনটা মেনেছেন বনো। বনে গেছেন ম্যাচসেরাও। তবে ম্যাচসেরার পুরস্কারটা নিতে গিয়ে তিনি গড়লেন অনন্য এক নজির। বিশ্বকাপের নকআউটে দারুণ পারফর্ম করে দলকে জিতিয়ে বনেছেন ম্যাচসেরা, সেই পুরস্কারটাই কি-না তিনি দিয়ে দিলেন সতীর্থ ইউসেফ এন নেসিরিকে!

বনো যে শুধু গোলরক্ষণেই পটু, বিষয়টা মোটেই এমন নয়। গত রাতে তার ৭০ শতাংশ পাস ছিল নির্ভুল, তার বাড়ানো লং বলগুলো ছিল ৫৫ শতাংশ নিখুঁত। এমন পারফর্ম্যান্সের পর তাকে অবধারিতভাবেই ম্যাচসেরার পুরস্কারে ভূষিত করা হয়।

তবে বনোর মগজে খেলছিল অন্য কিছুই। তিনি ম্যাচসেরার পুরস্কারটা তুলে দেন  জাতীয় দল তো বটেই, ক্লাব দল সেভিয়াতেও তার সতীর্থ ইউসেফ এন নেসিরির হাতে। তার একমাত্র গোলেই যে পর্তুগালকে হারানোর অসাধ্যটা সাধন করেছে মরক্কো!

মরক্কান এই গোলরক্ষক ২০১৮ বিশ্বকাপেও দলটির হয়ে খেলেছেন। তার সামনে ছিল কানাডার হয়ে খেলার সুযোগও। তবে সে সুযোগটা তিনি নেননি। খেলছেন মরক্কোর হয়ে। একের পর এক অমানবিক পারফর্ম্যান্স উপহার দিয়ে ইতোমধ্যে দেশটির ফুটবল ইতিহাসেও জায়গা করে নিয়েছেন বৈকি!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ম্যাচসেরার পুরস্কারটা নেসিরিকেই দিলেন ইয়াশিন বনো

আপডেট সময় ১০:১৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২