ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পুলিশের সঙ্গে ফ্রান্স-মরক্কো সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ

সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় প্যারিসে উদযাপন করছিল আফ্রিকান রূপকথা লেখা মরক্কো ফুটবল দলের সমর্থকেরা। খানিক বাদেই তাদের সঙ্গে যোগ দেয় ইংল্যান্ডকে হারিয়ে শেষ চারে ওঠা ফ্রেঞ্চ সমর্থকরা। তবে তাদের সেই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি পুলিশ। আর এতেই শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ।

স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) রাতে মরক্কো এবং পর্তুগালের মধ্যকার ম্যাচের পরপরই হাজার হাজার মরক্কান সমর্থক বিখ্যাত প্যারিসিয়ান এভিনিউয়ের সামনে পতাকা হাতে স্লোগান দিতে থাকে। এসময় প্যারিসের পুলিশ সদস্যরা হুইসেল বাজিয়ে তাদের সতর্ক করেন। কিন্তু কে শোনে কার কথা। উল্টো ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর ফ্রেঞ্চ সমর্থকরাও যোগ দেয় তাদের সঙ্গে।

ফাইনালে ওঠার লড়াইয়ে ১৫ ডিসেম্বর মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। এই দুই দলের সমর্থকরা একত্রে জয় উদযাপন করলে সংঘর্ষ বেধে যাওয়ার শঙ্কা থাকেই। মূলত সে কারণেই আগাম সতর্কতা হিসেবে তাদের আলাদা করতেই ছত্রভঙ্গ করে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পুলিশের সঙ্গে ফ্রান্স-মরক্কো সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ

আপডেট সময় ১০:১৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২