ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

হোয়াইটওয়াশ এড়িয়ে খুশি ভারত অধিনায়ক

হারলেই হোয়াইটওয়াশ, এমন সমীকরণের সামনে শনিবার বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছিল ভারতীয় দল। তবে সব সমীকরণকে উড়িয়ে ঈশান কিষাণের ডাবল সেঞ্চুরি এবং বিরাট কোহলির সেঞ্চুরিতে রেকর্ড ৪০৯ রানের পুঁজি পায় ভারত। শেষ পর্যন্ত টাইগারদের বিপক্ষে ২২৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় দল। হোয়াইটওয়াশও এড়িয়ে ফেলে দলটি। 

দলের এমন পারফর্মম্যান্সে অবশ্য খুশি অধিনায়ক লোকেশ রাহুল। বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পরেও খুশি ভারতীয় এই অধিনায়ক। সিরিজের শেষ ম্যাচ জয়ের পর রাহুল বললেন, ‘এটা আমাদের দলের কাছ থেকে প্রত্যাশিতই ছিল। বিরাট এবং কিষাণ আমাদের জন্য মঞ্চটা গড়ে দিয়েছিল। কিষাণ সুযোগটা কাজে লাগিয়েছে। দুর্দান্ত ব্যাটিং করেছে সে। বিরাটও তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পথ দেখিয়েছে। আমরা কিছু সাহসী সুযোগ নিয়েছিলাম। আমাদের পারফরম্যান্স নিয়ে খুব খুশি।’

রাহুল যেমনটা বলছিলেন, ‘আমরা দলগতভাবে এখনো শিখছি। তারপরেও ভালো করার চেষ্টা করি। দুর্ভাগ্যবশত, প্রথম দুটি খেলায় ফলাফল আমাদের পক্ষে যায়নি। আমরা টেস্ট সিরিজে অবশ্যই আত্মবিশ্বাসী থাকছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

হোয়াইটওয়াশ এড়িয়ে খুশি ভারত অধিনায়ক

আপডেট সময় ১০:১৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২