ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

রোনালদোকে কান্নায় ভাসিয়ে আফ্রিকান রূপকথা লিখল মরক্কো

মরোক্কানরা তখন এক গোলে এগিয়ে। বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে আক্রমণের পর আক্রমণ করেই যাচ্ছে পর্তুগাল। পেপের একটা হেডার বেরিয়ে গেল পোস্ট ঘেঁষে। ক্রিশ্চিয়ানো রোনালদোসহ পর্তুগিজদের আফসোসটা চোখেমুখে ফুটে উঠছিল, সমতা ফেরানোর মোক্ষম সুযোগটা যে বেরিয়ে গেল হাত ফসকে!

সেই সমতা আর ফেরাতে পারেনি পর্তুগাল। ১-০ গোলে জিতে শেষ হাসি হেসেছে মরক্কো। তাতেই বিশ্বকাপে আফ্রিকান রূপকথা লিখল মরোক্কানরা। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নেওয়া হয়ে গেছে তাদের।

তবে বলের দখলে পিছিয়ে থাকলেও প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল মরক্কো। প্রতি আক্রমণে ব্যতিব্যস্ত রাখছিল পর্তুগালকে। প্রথমার্ধে গোলটাও পেয়ে গেল সেই এক প্রতি আক্রমণ থেকেই। আতিয়াত-আল্লাহর দারুণ এক ক্রস দেখে দারুণভাবে লাফিয়ে ওঠেন ইউসেফ এন-নেসিরি। সেই এক লাফে পর্তুগিজ রক্ষণকে ফেললেন নিচে, গোলরক্ষক ডিয়োগো কস্তার আগে বলের নাগাল পেলেন, মাথা ছোঁয়ালেন, সেই এক গোলই পর্তুগালকে স্তব্ধ করে এগিয়ে দিলো মরক্কানদের।

দ্বিতীয়ার্ধে সময় যত গড়াচ্ছিল, পর্তুগিজদের মেজাজও যেন চড়ে যাচ্ছিল। শুরুর অর্ধে ক্রসবারের বাঁধায় গোলের দেখা না পাওয়া ব্রুনো ফের্নান্দেস যখন বিরতির পরেও একটা দারুণ সুযোগ নষ্ট করলেন, তখন নিজেকেই যেন দশটা গাল দিচ্ছিলেন। এই দৃশ্যটা ছিল পুরো পর্তুগালেরই প্রতিচ্ছবি।

তা হয়নি, তাই পর্তুগালকে ধরতে হয়েছে বাড়ির পথ। ম্যাচ শেষে খুব বেশিক্ষণ মাঠে থাকেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে যাওয়ার সময় চোখের কান্না মুছতে মুছতে বেরিয়েছেন টানেল দিয়ে। বিশ্বকাপ জেতার স্বপ্নটার ইতি যে ঘটে গেছে এখানেই!

নিজেদের ইতিহাসে এই প্রথম কোয়ার্টার ফাইনালে হারল পর্তুগাল। তাদের হারিয়েছে যারা, সেই মরক্কো ইতিহাসও গড়ে ফেলেছে রীতিমতো। এর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে চারটি আফ্রিকান দল, কিন্তু শেষ চারের চৌকাঠ মারানো হয়নি কারোই।

তবে মরক্কানরা এখানেই যে থামতে চাইবে না, তা আর বলতে। ইংল্যান্ড বা ফ্রান্স, যে-ই আসুক সেমিফাইনালে, ক্রোয়েশিয়াকে রুখে দেওয়া, বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো গোলিয়াথদের হারানো ‘কিং স্লেয়ার ডেভিড’ মরক্কো যে ছেড়ে কথা বলবে না কাউকেই!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

রোনালদোকে কান্নায় ভাসিয়ে আফ্রিকান রূপকথা লিখল মরক্কো

আপডেট সময় ১০:০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২