সংবাদ শিরোনাম ::
গরম কমার সুখবর দিল আবহাওয়া অফিস কসবায় ইটবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ২, আহত ৫ বীরপুশিয়া শহীদ একাডেমিক স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ তিন ধাপে দেশের অর্থনীতিকে সাজাতে চায় সরকার : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৪ হাজার গাছের চারা বিতরণ ওয়াসার পানি শোধন প্রকল্পে লুটপাটের অভিযোগ, বন্ধ দুর্নীতির তদন্ত জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ

নতুন জায়গায় বাড়ির অনুরোধ ঋতুপর্ণার, এখনো হয়নি রেজিস্ট্রি

কালকের দিনটি ফুটবলার ঋতুপর্ণা চাকমার জন্য দারুণ ছিল। বর্ষসেরা ক্রীড়াবিদের ট্রফি নেয়ার কিছুক্ষণ পরই বিসিবি’র বাড়ি করে দেয়ার খবর। এমন সুখের দিন একজন ক্রীড়াবিদের আসে কালেভদ্রে।

বিসিবির বাড়ি করে দেয়ার খবরটি ঋতুপর্ণার কাছে একেবারে চমকই। রাতে বাফুফের ক্যাম্পে আকস্মিক খবর পান বিসিবি তার বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়েছে। বেশ বিস্মিত হয়ে বলেন, ‘খবরটি শুনে খুবই অবাক হয়েছি। বিসিবিকে ধন্যবাদ তারা আমাকে এমনভাবে পাশে দাড়ানোয়। বিসিবি সভাপতি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা।’

রাঙামাটি জেলার মঘাছড়ি গ্রামে ঋতুপর্ণার বাড়ি। অনেকটা দুর্গম এলাকা হওয়ায় যাতায়াতে সমস্যা। বিগত সরকার ঘাগড়া ইউনিয়নে ঋতুপর্ণাকে জমি প্রদান করেছিল। ঋতুপর্ণার অনুরোধ বর্তমান বাড়ির বদলে নতুন জায়গায় বাড়ির, ‘আমরা এখন যে জায়গায় থাকি সেটা অনেক ভেতরে। পরিবারের যাতায়াতের সমস্যা। আমি যে জায়গা পেয়েছি ঐ জায়গায় যদি বিসিবি বাড়ি করে দেয় তাহলে আমার পরিবারের জন্য খুব ভালো হবে।’

২০২২ সালে বিগত সরকার ঋতুপর্ণাকে যে ১২ শতাংশ জায়গা দিয়েছে সেটা নিয়ে একটু আনুষ্ঠানিকতার জটিলতা রয়েছে। তার নামে এখনো রেজিস্ট্রি হয়নি। এ নিয়ে অনেক চিঠি চালাচালি হলেও ঋতুপর্ণার নামে কাগজপত্র হয়নি। এ নিয়ে ঋতুর আক্ষেপ, ‘জায়গার বাউন্ডারি আমি দিয়েছি এখনো আমার নামে রেজিস্ট্রি হয়নি। ভুটান লিগ খেলার আগেও আমি যোগাযোগ করে কাগজপত্র দিয়েছিলাম।’

ঋতুপর্ণার চাওয়া নতুন জায়গায় বিসিবির সহায়তায় বাড়ি হোক। নতুন জায়গায় আনুষ্ঠানিক মালিকানা তার এখনো হয়নি। তিন বছরের জটিলতা নিরসনের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তারকা ফুটবলারের, ‘আমার জায়গার বিষয়টি দ্রুত নিষ্পত্তি হলে বিসিবি সেখানে বাড়ি করে দিলে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গরম কমার সুখবর দিল আবহাওয়া অফিস

নতুন জায়গায় বাড়ির অনুরোধ ঋতুপর্ণার, এখনো হয়নি রেজিস্ট্রি

আপডেট সময় ১১:৫১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫