ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিরতিতে ‘অবশ্যই’ লেবাননকে অন্তর্ভূক্ত করতে হবে : ঘালিবাফ আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে ৫ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী দুই দিনে তুরস্কের দুই স্কুলে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী নিহত বেরোবিতে চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভিক্ষা চাই, রাস্তাটা করে দিন ফেনীতে হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে এএইএফআইওরিয়েন্টেশন অনুষ্ঠিত ফেনীতে জ্বালানি তেল সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা রক্ষায় জরুরি সভা অনুষ্ঠিত চার সিটিতে লক্ষ্যমাত্রার ৯২ শতাংশ শিশুর টিকা সম্পন্ন ৩ কোটি টাকা দিয়ে বদলি! এক বছরে ২০ কোটির সম্পদের অভিযোগ সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে

দেশের শান্তি বিনষ্টে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি : নকশেবন্দী

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ধর্ম বিষয়ক উপকমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী বলেছেন, ‘আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে দেশে শান্তি বিরাজ করছে। দেশের শান্তি বিনষ্টে বিদেশি শক্তির সহায়তায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ‘

আজ শনিবার দুপুরে বিএনপি-জামাতের দেশবিরোধী আগুন ও নৈরাজ্যকর অপতৎপরতা এবং সাধারণ জনগণের জানমালের ক্ষতির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লন্ডনে বসে তারেক রহমান দেশবিরোধী ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ করেন খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী। তিনি বলেন, ‘শেখ হাসিনা মানুষের জন্য কাজ করছেন। আর তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, দেশের শান্তিকামী মানুষকে জান দিতে বলছেন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ‘

তিনি আরো বলেন, ‘বিএনপির  শাসনামলে শুধু মাত্র জনগণের টাকা লুটপাট করা হয়েছে। বিএনপির প্রধান নেতা তারেক রহমান ১২ দেশে ৬০হাজার কোটি টাকা পাচার করেছেন। এমনকি এতিমের টাকাও তিনি মেরে খেয়েছেন। ‘

জিয়াউর রহমান ও তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান ঠান্ডা মাথার খুনী ছিলেন। যখন আর্মির অফিসাররা বঙ্গবন্ধুকে হত্যা করে ফিরে আসে তখন জিয়া তাদের অভিবাদন জানিয়েছিলেন। একুশে আগষ্ট গ্রেনেড হামলার মূল রূপকার ছিল তার ছেলে তারেক রহমান। ‘

সমাবেশে আরো বক্তব্য রাখেন ওলামা লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতিতে ‘অবশ্যই’ লেবাননকে অন্তর্ভূক্ত করতে হবে : ঘালিবাফ

দেশের শান্তি বিনষ্টে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি : নকশেবন্দী

আপডেট সময় ০৩:৫১:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২