ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

আর্জেন্টিনার স্বপ্ন জিইয়ে রেখে নায়ক মেসি

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তার আগে অবশ্য ডাচদের জালে দুই গোল জড়িয়েছিল আর্জেন্টিনা, দুই গোলেই ছিল মেসির ছোঁয়া। 

প্রথম গোলের গল্পটা শুনুন। ম্যাচের ৩৫তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে ছোট একটা ‘শোল্ডার ড্রপে’ তিন মার্কারকে ছিটকে দিলেন, এরপর সামনে থাকা তিন ডিফেন্ডারের জটলা ভাঙেন দারুণ এক থ্রু বলে। বক্সে এগোতে থাকা মলিনা দারুণ এক টাচে বলটা আয়ত্বে নিয়ে গোলটা করতে ভুল করেননি।

সেখানেই শেষ নয়। সেই দুই গোলের লিড খুইয়ে আর্জেন্টিনাকে যখন যেতে হলো পেনাল্টি শ্যুটআউটে, সেখানেও দলের প্রথম গোলটা আসে মেসির পা থেকেই। ঠাণ্ডা মাথায় নেওয়া এক পেনাল্টি থেকে আর্জেন্টিনা যায় এগিয়ে। শেষমেশ ৪-৩ গোলে হারায় নেদারল্যান্ডসকে। আর্জেন্টিনা এই জয়ে চলে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে। আর মেসি বনে গেছেন আর্জেন্টিনার ম্যাচসেরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

আর্জেন্টিনার স্বপ্ন জিইয়ে রেখে নায়ক মেসি

আপডেট সময় ০১:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২