ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ব্রাজিলের স্বপ্ন শেষ করে ক্রোয়াট বীর সেই লিভাকোভিচ

ক্রোয়েশিয়ার আগের ম্যাচটাও গড়িয়েছিল পেনাল্টি শ্যুট আউটে, গড়াল গত রাতেও। তবে আগের ম্যাচের সঙ্গে এই ম্যাচের পার্থক্যটা হচ্ছে, ক্রোয়াটরা আগের ম্যাচে হারিয়েছিল জাপানকে, আর শেষ আটে দলটির প্রতিপক্ষ ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। 

প্রতিপক্ষ বদলে গেলেও ক্রোয়াটদের নায়ক বদলায়নি। সেই ডমিনিক লিভাকোভিচই ত্রাতা হয়ে এলেন গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের। তাতে ব্রাজিলের হেক্সা স্বপ্নটাও ভেঙে চুরমার হয়ে গেল রীতিমতো।

সেখানে আরও এক প্রস্থ লিভাকোভিচ-বীরত্ব। পেনাল্টি শ্যুটআউটে ব্রাজিলের প্রথম শট নিতে আসা রদ্রিগো গোয়েজের পেনাল্টিটা তিনি দেন ঠেকিয়ে। তাতে শুরুতেই ব্রাজিলের ওপর চলে আসে চাপটা। যার ফলে শেষে মারকিনিয়োসও পেনাল্টিটা মিস করে বসেন। যার ফলে ব্রাজিলের স্বপ্ন ভেঙে ক্রোয়েশিয়া চলে যায় শেষ চারে।

দলটির প্রতিপক্ষ এবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জেতা আর্জেন্টিনা। তবে এবার লিভাকোভিচ বলছেন, হতে পারে যে কোনো কিছুই। তার কথা, ‘আগের ম্যাচেই আমি বলেছিলাম, প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে চাই। আমরা লড়তে চাই, সমর্থকদের মনও ভরাতে চাই। এখন যে কোনো কিছু সম্ভব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ব্রাজিলের স্বপ্ন শেষ করে ক্রোয়াট বীর সেই লিভাকোভিচ

আপডেট সময় ০১:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২