ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। সিরিজের শেষ ম্যাচে ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্যে শনিবার মাঠে নামবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে এই ম্যাচ।

এর আগে সিরিজের প্রথম এবং দ্বিতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের রূপকথার মতো দুই ইনিংসে জয় পায় বাংলাদেশ। এমন জয়ের পর অবশ্য ফুরফুরে মেজাজে রয়েছে লিটন দাসের দল। ম্যাচের আগের দিন শুক্রবার অনুশীলনেও ছিলেন দলের অধিকাংশ ক্রিকেটারই। তবে ছিলেন না সাকিব আল হাসান ও লিটন দাস।

সিরিজের শেষ ম্যাচে লিটনদের হাতে সেযোগ থাকছে ইতিহাস গড়ার। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ভারতকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে টাইগাররা। ম্যাচের আগের দিন শুক্রবার অবশ্য এমন কথারই ইঙ্গিত দিয়েছেন টাইগারদের ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমোড। তিনি বলেন, ‘বাংলাদেশ কখনো ভারতকে ৩-০ ব্যবধানে হারায়নি। এটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। না জিতলেও আমাদের যেন সহজে না হারানো যায়, সেটাই চেষ্টা থাকবে। আমি জানি, দ্বিতীয় ম্যাচ জয়ের পর ছেলেরা আরও একটি জয়ের অপেক্ষায় আছে।’

অন্যদিকে সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে গতকাল শুক্রবার অনুশীলনে কঠোর ঘাম ঝড়িয়েছে ভারতীয় দলও। প্রতিপক্ষের লক্ষ্য এখন সিরিজের শেষ ম্যাচটিতে জয় তুলে হোয়াইটওয়াশ এড়ানো। সাগরিকায় দলীয় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর।

কোচ, খেলোয়াড় কিংবা বাংলাদেশের দর্শক সকলের চাওয়া ভারতকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গোড়ুক বাংলাদেশ। তবে দিনশেষে প্রতিপক্ষটা ভারতই, শেষ ম্যাচে জয় পেতেও দিতে হবে সেরাটা।  শনিবার সাগরিকার বুকে সাকিব-লিটনরা নতুন ইতিহাস গড়বে নাকি ভারত শান্ত্বনার জয় পাবে, সেটা কেবল সময়ের হাতেই তোলা থাক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট সময় ০১:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২