ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সেমিফাইনালে গিয়ে রেফারিকে ধুয়ে দিলেন মেসি

পেনাল্টি শ্যুটআউটের রোমাঞ্চ শেষে লিওনেল মেসির আর্জেন্টিনা পৌঁছে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে। ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে মেসিরা ৪-৩ গোলে হারিয়েছেন নেদারল্যান্ডসকে। তবে এই ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ম্যাচের ফেরারিং। এই ম্যাচে যে রেফারি অ্যান্টোনিও মাতেউ লাহোজ হলুদ কার্ডই দেখিয়েছেন ১৬ বার!

হলুদ কার্ডই যদি এতবার দেখাবেন, ফাউলের বাঁশি কতবার বেজেছে লাহোজের? উত্তরটা শুনলে চোখ কপালে উঠে যেতে পারে আপনার। ৪৮ বার! বারে বারে ফাউলের বাঁশি বাজিয়ে খেলার গতি রোধের কারণ হয়ে দাঁড়িয়েছেন স্প্যানিশ এই রেফারি।

তবে এরপর কথার প্রসঙ্গে এই নিয়ে কথাটা না বলে পারলেন না মেসি। বললেন, ‘আমার মনে হয় এমন রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না ফিফার। তিনি এর যোগ্যই না।’

আজ কেন তিনি এমন করেছেন, এরও একটা কারণ খুঁজে বের করেছেন এমিলিয়ানো। বলেছেন, ‘আমার মনে হয় স্পেন বিদায় নিয়েছে ইতোমধ্যেই। তিনি তাই আমাদের বিদায়টাও খুব করে চেয়েছিলেন।’

বড় ম্যাচের রেফারিং করতে এসে এমন কিছু অবশ্য নতুন নয় লাহোজের। ২০১৭-১৮ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে মার্চিং অর্ডার দিয়েছিলেন তিনি। এরপর গার্দিওলাও তাকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সেমিফাইনালে গিয়ে রেফারিকে ধুয়ে দিলেন মেসি

আপডেট সময় ০১:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২