ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ব্রাজিলের দায়িত্ব ছাড়লেন কোচ তিতে

সাধারণত বিজিত দলের কোচই সম্মেলনে আগে আসেন। আজকের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ান কোচ দালিচ সম্মেলন করে যাওয়ার পরেও দেখা নেই ব্রাজিলিয়ান কোচ তিতের। ক্রোয়েশিয়ার সম্মেলন হওয়ার মিনিট পনেরো পর কোচিং স্টাফ সহ দলবদলেই এলেন নেইমারদের গুরু। সম্মেলনের ছোট কক্ষে মাঝের চেয়ারে বসা তিতের চেহারায় চাপটা খুব সহজেই বোঝা যাচ্ছিল।

সবচেয়ে বেশি বারের চ্যাম্পিয়ন দলের কোচ। ছয় বছর ধরে দায়িত্বে। দুই বিশ্বকাপে নেইমারদের ডাগ আউটে ছিলেন। দুই বারই শেষ আট থেকে বিদায়। বিশ্বকাপের মঞ্চ খেলোয়াড়দের যেমন আনন্দ-বেদনার, কোচদের চাকরি যাওয়া এবং ছাড়ারও মঞ্চ। দুই ব্যর্থতার পর পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্ন হয়েছিল তিতেকে।

ব্রাজিলের এবারের দলটি বেশ ভারসাম্যপূর্ণ ছিল। সেই দল শক্তিসামর্থ্যে অনেকটাই পিছিয়ে থাকা ক্রোয়েশিয়ার বিপক্ষে হারল। এই হারের জন্য ব্রাজিলিয়ান কোচ কাউকে ভিলেন বানাতে চান না, ‘কেউ এককভাবে ভিলেন নয়, সবাই দায়ী। কোচ হিসেবে আমারও দায় আছে, আমারও একক দায়, সকলই দায়ী।’

দায় নেয়ার পাশাপাশি হারকে মেনে নিয়েছেন তিনি, ‘দিন শেষে আপনাকে ফলাফলকে সম্মান করতেই হবে। এর কোনো বিকল্প নেই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ব্রাজিলের দায়িত্ব ছাড়লেন কোচ তিতে

আপডেট সময় ১২:৫৭:১০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২