ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

ফাঁকা রাজধানী, বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান ক্ষমতাসীনদের

নানান হাকডাক ছাপিয়ে শান্তিপূর্ণ পরিবেশ রাজধানীজুড়ে। গণপরিবহন কম। সড়কে নেই চিরচেনা মানুষের চাপ। অনেকটাই ফাঁকা যেন রাজধানী ঢাকা। বিভিন্ন পয়েন্টে ১৫ থেকে ২০ জনের মহড়া বা সতর্ক অবস্থান চোখে পড়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র পাওয়া গেছে। সকাল থেকে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও পল্টন এলাকায় ৬-৭টি মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা গেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনসহ ১০-১৫ জনকে।

উত্তর ও পূর্বাঞ্চলের জনপদ ময়মনসিংহ ও সিলেটের মানুষের রাজধানীর অন্যতম প্রবেশ পথ ডেমরা সুলতানা কামাল সেতুর শেষ প্রন্তে সর্তক অবস্থায় দেখা গেছে ডেমরা থানা আওয়ামী সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের।

মিরপুরে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের নেতৃত্বে ২০ থেকে ২২ জন নারীকের অবস্থান করতে দেখা যায়।

এদিকে টিএসসি, মধুর ক্যান্টিনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের পৃথক পৃথক অবস্থান চোখে পড়েছে। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগেরও পৃথক অবস্থান রয়েছে। উত্তরবঙ্গ থেকে ঢাকায় প্রবেশপথ গাবতলীতে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ বলেন, পার্টি অফিস, মতিঝিল, পল্টন এসব এলাকায় আছি। ভোর ৬টা ৩০ মিনিট থেকে আমরা মহড়া দিচ্ছি।

অপরদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ও প্রবেশদ্বারগুলোতে সতর্ক পাহারায় পুলিশ র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন চেকপোস্টে মানুষকে তল্লাশিও করতে দেখা গেছে।

অন্যদিকে গোলাপবাগ সায়েদাবাদ এলাকায় শান্তিপূর্ণ পরিবেশেই চলছে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ কর্মসূচি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস

ফাঁকা রাজধানী, বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান ক্ষমতাসীনদের

আপডেট সময় ১২:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২