(রংপুর) সংবাদ দাতা:- রংপুরের মিঠাপুকুরে অসহায় একটি অসহায় পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টায় মারপিট করার অভিযোগ উঠেছে। একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। ঘটনা টি ঘটেছে উপজেলা বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর (০মোগলকোট) গ্রামে
ঘটনার বিবরনে
প্রকাশ,উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুরপুর মোগল কোট গ্রামের বিধবা আশরাফ আলীর স্ত্রী রওশনারা বেগম তার স্বামীর রেখে যাওয়া বসতবাড়ীতে প্রায় ৫০ বছর ধরে তার সন্তানদের নিয়ে বসবাস করে আসছিল। এমতাবস্থায় ঘটনার দিন গত ২৩-০৪-২৫ ইং তারিখের বিকেল আনুমানিক ৫টার দিকে একই গ্রামের প্রভাবশালী প্রতিবেশী,মৃত মালেক মিয়ার স্ত্রীদুলালী বেগম, আবু বক্করেরর স্ত্রী রেজিনা বেগম,মুত দবির উদ্দিনের পুত্র সামছুল ইসলাম ওরফে ছমছেল, ও সাইফুল ইসলাম,ও তার স্ত্রী ফরিদা বেগম, মৃত সাইদুল ইসলামের পুত্র,হাসান ও সাকাওয়াত হোসেন,ও মৃত মকবুল হোসেনের পুত্র দেলোয়ার হোসেন গং কতিপয় দুস্কৃতকারীবা বিধবা ও তার সন্তানদের বসত রাড়ী থেকে উচ্ছেদ করতে অন্যায় ভাবে চলাচলের রাস্তার ৩(তিন) স্থানে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়ও রাস্তায় বৃক্ষ রোপন করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ভুক্তভোগী পরিবারের লোকজনের চলাচলের একমাত্র রাস্তা হাওয়ায় বাড়ি থেকে বের হলেই মারপিট সহ বিভিন্ন প্রকার হুমকী ধামকি প্রদর্শন করায় বর্তমানে চরম নিরাপত্তা হীনতায়, মানবেতর জীবন যাপন করছে। এবিষয়ে মিঠাপুকুর থানায় ভুক্তভোগী রওশনারা বেগম লিখিত অভিযোগ দিলে ও রহস্য জনক কারনে কার্যকর কোন ব্যবস্থা গ্রহন করেননি ফলে ভুক্তভোগী পরিবারটি প্রায় সাড়ে ৩ মাস ধরে চলা চলের রাস্তা অভাবে মানবেতর জীবন যাপন করছে।
আশিকুর রহমান, মিঠাপুকুর 
























