ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের অনুরোধ বিবেচনাধীন

দেশে ইলিশের দাম চড়া। এই অবস্থার মধ্যে দুর্গা পূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ইলিশ চেয়ে চিঠি দিয়েছেন, যা এখন বাণিজ্য মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন বলে জানা গেছে।

গত ২৯ জুলাই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। তারা আগামী সেপ্টেম্বরে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ আমদানি করতে চায়। সে চিঠিটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

পশ্চিমবঙ্গের মাছ আমদানিকদের দেওয়া চিঠিতে অন্তর্বর্তী সরকারকে গত বছর ২হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ায় ধন্যবাদও দিয়েছেন। গত বছর ছাত্র-জনতার অভ্যুথানের মধ্যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীও ভারতে আশ্রয় নেন। সে সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। ওই পরিস্থিতির মধ্যেও গত বছর ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ চেয়েছিল। তখন জনতার অভ্যুথানে গঠিত সরকার প্রথমে দ্বিধার মধ্যে পড়লেও শেষদিকে আড়াই হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়।

তবে সে সময় বাজারের চেয়ে ইলিশের রপ্তানি মূল্য তুলনামূলক কম হওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল অন্তর্বর্তী সরকারকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের অনুরোধ বিবেচনাধীন

আপডেট সময় ০২:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫