ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ব্রাজিলকে স্তব্ধ করে উল্লাস ক্রোয়েশিয়ার

নেইমার, থিয়াগো সিলভারা এডুকেশন সিটি স্টেডিয়ামে শুয়েই রয়েছেন। টেনেও তুলতে পারছেন না কোচিং স্টাফ ও সতীর্থরা। হেক্সা মিশনে এসে কোয়ার্টারে বিদায়ঘণ্টা বেজে গেল ব্রাজিলের। এডুকেশন সিটি স্টেডিয়াম মাতিয়ে রাখা ব্রাজিলের সমর্থকরাও দলের হারে স্তব্ধ। 

এডুকেশন সিটি স্টেডিয়াম যেন সাবেক চ্যাম্পিয়নের বধ্যভূমি। এই স্টেডিয়ামেই নক আউটে বিদায় হয়েছিল স্পেন। টাইব্রেকারে আফ্রিকার মরক্কোর বিপক্ষে হেরেছিল একবারের চ্যাম্পিয়ন স্পেন। সেই এডুকেশন সিটি স্টেডিয়ামই আরেক চ্যাম্পিয়ন বধ হলো। সেই টাইব্রেকারেই। স্পেন মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে কোনো গোলই করতে পারেনি। ব্রাজিল অবশ্য চার শটের মধ্যে দু’টি গোল করে। চতুর্থ শটে মারকিনিয়োস মিসের শট পোস্টে সাইড পোস্টে লাগার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ক্রোয়েশিয়া।

১২০ মিনিটের পর টাইব্রেকারেও ক্রোয়েশিয়াকে ম্যাচে রাখেন গোলরক্ষক লিভাকোভিচ। ব্রাজিলের রদ্রিগোর শট তিনি সেভ করেন। ব্রাজিলের এলিসন বেকার ক্রোয়েশিয়ার কোনো গোল রুখতে পারেনি। ব্রাজিলের হয়ে ক্যাসেমিরো ও পেদ্রো গোল করলেও এক গোল পেছনে থাকায় চাপেই ছিল ব্রাজিল। মারকিনিয়োসের শট সাইড পোস্টে লাগলে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়।

আ/দৈ/আ/মা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ব্রাজিলকে স্তব্ধ করে উল্লাস ক্রোয়েশিয়ার

আপডেট সময় ১২:১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২