সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

‘বিশ্বকাপে ছোট দল বলে কিছু নেই’

চমকে ভরা ছিল কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব। ইউরোপ-লাতিনের দলগুলোর সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে এশিয়া ও আফ্রিকার দেশগুলো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাই বলছেন, বিশ্বকাপে ছোট দল বলে কিছু নেই।

সৌদি আরবের কাছে হেরে প্রথম অঘটনের জন্ম দেয় আর্জেন্টিনা। এরপর জার্মানি ও স্পেন উভয় দলই হেরে যায় জাপানের কাছে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে দেয় ক্যামেরুন। গ্রুপ পর্বের শেষ দিকে এসে পর্তুগালের বিপক্ষে দারুণ জয় তুলে নেয় দক্ষিণ কোরিয়া। ক্রোয়েশিয়াকে আটকে দেওয়ার পর বেলজিয়ামকে হারায় মরক্কো। এই মরক্কোই শেষ ষোলো থেকে বিদায় করে দিয়েছে স্পেনকে।

এমন চমকে ভরা বিশ্বকাপ দেখে রোমাঞ্চিত স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো,’সুন্দর সব স্টেডিয়ামে খেলা হচ্ছে। অসাধারণ পরিবেশ, দুর্দান্ত সব গোল, রোমাঞ্চ, চমক, ছোট দল বড় দলকে হারিয়ে দিচ্ছে। আসলে এখানে আর কোনো ছোট দল নেই, আর কোনো বড় দলও নেই। সব দলই সমানে সমান। ইতিহাসে প্রথমবারের মতো সব মহাদেশের দল নকআউট পর্বে উঠেছে। এটিই বলে দেয় ফুটবল সত্যিই বিশ্বময় হয়ে উঠছে। ‘ রয়টার্স

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

‘বিশ্বকাপে ছোট দল বলে কিছু নেই’

আপডেট সময় ১১:০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২