সংবাদ শিরোনাম ::
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু

শুধুমাত্র ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য অভ্যুত্থান হয়নি : তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, আপনাদের সাহসী সন্তানরা গত বছর দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল। দেশের আনাচে কানাচে তারা বুকে সাহস নিয়ে গুলির মুখে দাঁড়িয়েছিল। সেইটা শুধুমাত্র ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য না। যাতে ব্যবস্থাটা পরিবর্তন হয়, যাতে ব্যবস্থাটা রাষ্ট্রের সকল নাগরিকদের জন্য হয়। শুধুমাত্র কোনো দলের, কোনো পক্ষের বা কোনো পরিবারের স্বার্থে যাতে কাজে না লাগে, পুরো রাষ্ট্র যন্ত্র যাতে নাগরিকের অধিকার সমুন্নত রাখে। সেই লক্ষেই আমরা আপনাদের কাছ থেকেই শুনেছি জুলাই সনদ প্রয়োজন, সংস্কার প্রয়োজন। সোমবার (২৮ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রা শেষে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে জেষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা আরও বলেন, সংস্কার করতে যারা বাধা দেবে তাদেরকে দেশবাসী মনে রাখবে। যেই ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী নিজের নাগরিকদের গুম করেছে বিগত বছরগুলোতে খুন করেছে নির্বিচারে। সেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হতেই হবে। এবং এই অপরাধের বিচারও হতেই হবে। আমরা আর ওই ব্যবস্থায় ফেরত যাব না, যেখানে প্রধানমন্ত্রী একছত্র ক্ষমতা থাকলে যেখানে সেসকল প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে নিজের পছন্দমতো ব্যবহার করে। সেই জন্যই বার বার সংস্কারের কথা আমরা বলছি আপনারা বলছেন। এর আগেও বহুবার মানুষ রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, কিন্ত সংস্কারের ব্যাপারে প্রতারিত হয়েছে, এইবার আমরা আর প্রতারিত হবো না।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এনসিপির অন্যান্য নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

এরআগে সকালে জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। বেলা ১১টার দিকে এনসিপি নেতারা হরিজন পল্লীর সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও শহরের জামিয়া ইনআমিয়া ইসলামিয়া কওমী মাদরাসা পরিদর্শন করেন। পরে শহরের তমালতলা মোড় থেকে জেলা ও উপজেলার নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা শুরু হয়। এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলে পদযাত্রা। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাটি বকুলতলা হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন

শুধুমাত্র ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য অভ্যুত্থান হয়নি : তাসনিম জারা

আপডেট সময় ০৫:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫