ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ

সিটি ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে ব্যাংকের বর্তমান ভাইস চেয়ারম্যান হোসেন খালেদকে নির্বাচিত করেছে পরিচালনা পর্ষদ।
২০২১ সাল থেকে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি।

হোসেন খালেদ বর্তমানে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টলেডো ও টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন। কর্পোরেট ও আর্থিক খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা এরইমধ্যে সিটি ব্যাংকের কৌশলগত সিদ্ধান্ত ও পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
প্রসঙ্গত, তার বাবা প্রয়াত আনোয়ার হোসেন ছিলেন সিটি ব্যাংকের সহ-প্রতিষ্ঠাতা এবং চারবারের চেয়ারম্যান। একইসঙ্গে তিনি ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

এ বিষয়ে এক বিবৃতিতে আনোয়ার গ্রুপ জানিয়েছে, সিটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে হোসেন খালেদের নির্বাচিত হওয়া আমাদের জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে ব্যাংক আরও উদ্ভাবনী, দায়িত্বশীল এবং অগ্রগতিমুখী পথে এগিয়ে যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ

আপডেট সময় ১২:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫